জৈন্তাপুরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির কমিটি গঠন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে সাধারন সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সনের কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহজাহান মিয়া, কার্যকরী কমিটির সদস্য পদে তারা মিয়া, আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন গতি আসবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed