কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনে গর্ত ধসে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুর রহমান (২৮) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান মাঝেমধ্যে অন্য শ্রমিকদের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজে যেতেন। সোমবার বিকেলেও তিনি কয়েকজনের সঙ্গে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন। সন্ধ্যার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে তারা সেখানে আটকা পড়েন।
ঝড় থেমে যাওয়ার পর রাত ৮টার দিকে আবারও গর্ত থেকে পাথর উত্তোলনের কাজ শুরু করেন তারা। এ সময় হঠাৎ গর্তের বালু ধসে পড়ে ফয়জুর রহমান চাপা পড়েন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে বালু সরিয়ে বের করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পার্শ্ববর্তী দয়ার বাজারে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed