বিশ্বনাথে কুড়ালের আঘাতে একজন নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পতাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই মিজান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দলিপাড়া এলাকার বশির উদ্দিন মহরির ছেলে।
বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ প্রভাকর রায় কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মিজানের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed