সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন—মো. আব্দুল করিম (৩৭), পিতা: ইউসুফ আলী, গ্রাম: তালেবপুর, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট ও মো. মোমেন খান (২১), পিতা: শুকুর খান, গ্রাম: বলাকৈর, থানা ও জেলা: গোপালগঞ্জ।
সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য খালাস করা হচ্ছিল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটিতে ভারতীয় জিরা ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী ছিল। পরে তাদের দেখানো মতে ট্রাক থেকে ১৩৪ বস্তায় রাখা ৪১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টনে থাকা ৫৭৬০ পিস ফেয়ারনেস ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে চোরাচালানের মাধ্যমে ভারতীয় জিরা ও কসমেটিক্স দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আটককৃতদের এবং জব্দকৃত আলামত ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed