Main Menu

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, ৩ যুবক আটক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত প্রায় ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানা এলাকার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, জাফলং এলাকায় একটি কূপে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর তল্লাশি চালানো হয়। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় একটি কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ।

Manual6 Ad Code

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি। পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুইজনকে আটক করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code