সিলেটে সীমান্তে সাড়ে ৯৩ লাখ টাকার চোরাচালান পণ্য ও পশু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের স্থানগুলোর মধ্যে ছিল বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকা।
অভিযানকালে ভারতীয় গরু ও মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম এবং মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual3 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed