Main Menu

মেঘালয়ের কয়লা কোয়ারিতে ধস, বাংলাদেশি শ্রমিক নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে একটি কয়লা কোয়ারিতে মজিবুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মজিবুর রহমান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল) বালিয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে মজিবুরসহ কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে মেঘালয়ের নকলাম এলাকায় প্রবেশ করেন। সেখানে একটি কয়লা কোয়ারিতে তাঁরা কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে কয়লা উত্তোলনের সময় হঠাৎ কোয়ারির ভেতরে ওপর থেকে কয়লা ধসে পড়ে। এতে মজিবুর গর্তের ভেতরে আটকা পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। অন্য শ্রমিকরা দ্রুত বের হতে পারলেও তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে স্বজনরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে মরদেহ দেশে নিয়ে আসেন। এরপর রাত ৮টার দিকে তাহিরপুর থানা-পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সীমান্তের বালিয়াঘাট এলাকা দিয়ে লাকমা গ্রামের কিছু মানুষ অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করে কয়লা উত্তোলনের কাজে যুক্ত হচ্ছেন। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Manual4 Ad Code

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

সুনামগঞ্জে বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লার কাজে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code