নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে নবম দফায় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
অবরোধ থাকায় এদিন সকালে রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে অবরোধের আগের দিন শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গ্রেপ্তার হন।
এরপর ৩১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণের তরিখ ঘোষণা করা হয়েছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed