Main Menu

কমলগঞ্জ থেকে সিলেট ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে সিলেট আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স পর্যন্ত ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২.০১ মিনিটে শমশসেরনগর বিএএফ শাহীন কলেজ চত্বর থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এই ম্যারাথনে ১৫ দৌড়বিদ অংশগ্রহণ করেন। টিম শমশেরনগর (বিডি)এর আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় এই ম্যারাথন সমাপ্ত হয়।

আলাপকালে ম্যারাথনে অংশগ্রহণকারী টিম শমশেরনগর (বিডি) এর পরিচালক আব্দুল বাছিত ও সহকারী পরিচালক হাসান সুলেমান জানান, বিজয়ের মাসে স্বপ্ন পূরণের পথে ৭১ কে বুকে ধারণ করে বিজয় উদযাপনে আমরা শুক্রবার রাত ১২.০১ মিনিটের সময় আমাদের যাত্রা শমশেরনগর থেকে পুণ্যভূমি সিলেটের উদ্দেশ্যে শুরু হয়। শনিবার সকাল ১০টায় সফলভাবে আমাদের আল্ট্রা অভিযান সম্পন্ন হয়েছে।

Share





Related News

Comments are Closed