Main Menu

বিদ্যুতের উচ্চ বিল নিয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্বেগ

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসে। তবে সহনিয় দামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। নির্ধারিত সরকারি ফি’র বাইরে ঘুষ দিয়ে কাউকে কাউকে সংযোগ নিতে হচ্ছে। এছাড়া প্রায় ৩৮ শতাংশ গ্রাহক অভিযোগ করেছেন উচ্চ বিদ্যুৎ বিল নিয়ে। আর ১৯ শতাংশের অভিযোগ লোডশেডিং নিয়ে।

গণমাধ্যমে প্রকাশিত বিদ্যুৎ বিভাগের নীতি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল কর্তৃক ১৫ হাজার ২৪৫ জন গ্রাহকদের উপর জরিপটি করে এসব তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেয়া প্রায় ৯১% গ্রহাক আবাসিক খাতের। জরিপে বলা হয়, অনলাইন ও মোবাইল সেবার মাধ্যমে প্রতিমাসে বিদ্যুৎ বিল পরিশোধের প্রক্রিয়াকে ৯৯ শতাংশ গ্রহন সন্তুষ্টি প্রকাশ করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের এই জরিপকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক মন্দার সময়ে বিদ্যুতের উচ্চ বিল নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, দায়ীদের সনাক্ত ও ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলেন, নিবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার দাবী গ্রাহকদের ন্যায্য অধিকার।

যেকোন মূল্যে গ্রাহকের অধিকার নিশ্চিত কারার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উল্লেখ করে বলেন, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সমিতির বিভিন্ন পদে থাকার সময়ে ৩৩২ কোটি টাকা আত্মসাৎকারীদের দ্রুত গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কোটি কোটি টাকা উদ্ধার করার জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed