বিএনপি নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তাহসিনা রুশীদ লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বার্তায় বিশ্বনাথ, ওসমানীনগর সহ সিলেটে আওয়ামী পুলিশ কর্তৃক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সাথে দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অন্যায়ভাবে পুলিশের তল্লাসীর নামে হয়রানী বন্ধের জোর দাবী জানান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আইনের পোষাক পরিধান করে প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তা প্রতিদিন কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে অমানবিক শারীরিক নির্যাতন চালাচ্ছে। মনে হচ্ছে বিরোধী মতের সাথে আওয়ামী পুলিশ অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে এসব অন্যায়, অবিচার কখনও মেনে নেয়া যায় না। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, এসব বেআইনী গণগ্রেফতার হয়ারানী ও পরিবারের লোকজনের সাথে বেয়াদবী বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের উদ্ভোব পরিস্থিতির সফল দায়ভার বহন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীকে ধৈর্য্য ও সহনশীল থেকে শান্তিপূর্ণ গণতন্ত্র পুনর্দ্ধার আন্দোলন চালিয়ে যাবার আহবান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ, সকল, জুলুম-নির্যাতন উপেক্ষা করেই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed