Main Menu

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ৪ সিএনজি যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর বেলপুকুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) বেলা তিনটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং দুর্ঘটনার শিকার সিএনজির চালক (৪০)। চালকের নাম এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে এক যুবক (১৮)। তিনি পবা উপজেলার কাটাখালির সিটি গেট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, বেলপুকুর বাইপাস এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed