৬ষ্ঠ দফা অবরোধের ১ম দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ৬ষ্ঠ দফা অবরোধের ১ম দিনে বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর শিবগঞ্জ-মিরাবাজার সড়কে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মশাল মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সভা পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ফ্যাসিস্ট সরকার পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা জাতিকে বোকা বানাতে চায়। কিন্তু জাতির কাছে দলদাস নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে ও তাদের দলদাস নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ইনশাআল্লাহ গনরোষে পতিত হয়ে অচিরেই বাকশালী সরকারকে বিদায় নিতেই হবে।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed