সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় ও শেখবাড়ী জামিয়ার মাহফিল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুরু হচ্ছে।
এ উপলক্ষে আঞ্জুমানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সব ধরণে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য হাজারখানেক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। এছাড়াও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
মাহফিল ইন্তেজামিয়া কমিটি জানায়, মাহফিলের প্রস্তুতি অনেকাংশেই সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ ফজর আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী’র (পীর সাহেব বরুণা) উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে।
এদিন মোট ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।
শনিবার সকাল ৯টায় পীর সাহেব বরুণার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল সমাপ্তি হবে।
জুমুআবারের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ।
উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার পর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহী এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন—ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed