Main Menu

নির্বাচন করতে চাওয়া দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’-এর ব্যানারে নির্বাচন করতে চাওয়া দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

তারা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলাম। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলাম।

এসময় বিএনপির সাবেক ও বর্তমান মিলিয়ে ১২৫ নেতাকর্মীর সমন্বয়ে গঠিত ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ নামে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা।

Share





Related News

Comments are Closed