সাংবাদিক নেহার রঞ্জনের পিতৃবিয়োগ, সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থের বাবা নীরেশ রঞ্জন পুরকায়স্থ পরলোক গমন করেছেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৫ নভেম্বর ) রাত ২টা ২৫ মিনিটের সময় সিলেট নগরীর রামের দীঘিরপাড়ের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে বুধবার বিকেল ৩ টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের গহরপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে নীরেশ রঞ্জন পুরকায়স্থ’র বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, নীরেশ রঞ্জন পুরকায়স্থের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থের বাবা একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed