Main Menu

সিলেট মহানগর জামায়াতের সড়ক অবরোধ-মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া একতরফা নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবে না। দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। রাজনৈতিক সঙ্কটের মধ্যে তফসিল ঘোষণার তোড়জোড় প্রমাণ করে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। রাজনৈতিক সঙ্কটের মধ্যে তফশিল ঘোষণা দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র। এর দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে। অবিলম্বে আমীর জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।

বুধবার (১৫ নভেম্বর) জামায়াত আহুত ৫ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে নগরীর সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, মহানগর ছাত্রশিবির নেতা জাকির ইবনে মানিক বক্ত প্রমূখ।

এছাড়াও বুধবার দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পৃথক অবরোধ ও মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৪টি ধাপে সর্বাত্মক অবরোধের পর ৫ম ধাপের ১ম দিন সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলছে চলছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Share





Related News

Comments are Closed