মাধবপুরে সেতু ভেঙ্গে ট্রাক্টর খালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু ট্রাক্টর সহ ভেঙ্গে পড়েছে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। এতে কয়েকটি গ্রামের খাল পারাপারের একমাত্র সেতুটি ভেঙ্গে পড়ায় গ্রামবাসীরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্বে নোয়াগাঁও খালের ওপর ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন যাতায়াত করত।
কালিকাপুর গ্রামের নাসির মিয়া জানান, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর দূর্ভোগ শুরু হয়েছে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করার জন্য স্থানীয় লোকজন সরকারের নিকট জোর দাবি করছেন। মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, হঠাৎ রবিবার দুপুরে সেতুটি ভেঙ্গে পড়ার খবর শুনছি। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তাব পাঠানো হবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed