হবিগঞ্জে মহিলা দলের সভাপতি-সম্পাদকসহ ৩ জন গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা আক্তার ও সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাইপাস সড়কের বাস স্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মহিলা দলের সভাপতি-সম্পাদক ছাড়া অন্যজন হলেন জেলা মহিলা দলের সদস্য সুমা আক্তার।
এবিষয়ে প্রতিক্রিয়ায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী অভিযোগ করে বলেন, ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে দলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন- বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed