কমলগঞ্জে জব্দকৃত অবৈধ নাসির বিড়ি ধ্বংস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক জব্দকৃত অবৈধ ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আদালতের নির্দেশে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে জব্দকৃত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর শমশেরনগর-কুলাউড়া সড়কের সরিষতলা এলাকা থেকে প্রাইভেট কার সহ ভারতীয় অবৈধ ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আটক করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে জব্দকৃত বিড়ি ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান এর উপস্থিতিতে এসব বিড়ি ধ্বংস করা হয়।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি (নিরস্ত্র) শামীম আকনজি সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাজার পিস আলামত রেখে অবশিষ্ট ১ লক্ষ ৩৭ হাজার ভারতীয় অবৈধ নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed