বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শরীফখানি মহল্লা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এর পুর্বে গত ২৯ অক্টোবর বানিয়াচং থানায় উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফকে প্রধান আসামী করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরো শতাধিক নেতাকর্মীদের। সরকারি কাজে বাধা প্রধান, হত্যার উদ্দেশ্যে আক্রমণসহ বিষ্ফোরক উদ্ধারের ঘটনায় এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed