Main Menu

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, জহির আলম নান্নু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তোফায়েল পাপ্পু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি আহমদ প্রমুখ।

সমাবেশের শুরুতে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed