সিলেট-ঢাকা মহাসড়কে মাইক্রোবাস চাপায় শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় সোয়া মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সোয়া মিয়া বাহুবল উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
আহতরা হলেন, একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও তার ভাই আলী হায়দার (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়া মিয়াসহ কয়েকজন শ্রমিক মুগকান্দী নদী ব্রিকস্ ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে তারা ৩ জন মিলে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রীজের কাছে পৌঁছামাত্রই হঠাৎ করে একটি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ি তাদেরকে চাপা দেয়।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed