কমলগঞ্জে বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আব্দুল হান্নানের (৬০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে শামীম মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সোমবার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার আকাশমনি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed