Main Menu

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক শাহিদী আদালতে হাজির করে এ্যানির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ্যানির পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার রাতে এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে নাশকতা মামলায় এ্যানিকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে হাজির করা হয়।

 

Share





Related News

Comments are Closed