সিলেটে ডিবি’র অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজতে থাকা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- বিজয় দেব (৫২), মো: মিটু (২৮), আব্দুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ (৩৪), পুতুল বিশ্বাস (৩০), মো: দুলাল সরকার (৬৪), মো: সানি মিয়া (২০), মো: সাখাওয়াত হোসেন (৩০) ও কাশেম মিয়া (৩৫)।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টায় নগরীর সোবহানীঘাট সবজি বাজারের পেছনে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১।
একইদিন নগরীর পশ্চিম কাজিরবাজার কাঠঁলহাটা আলতাব ট্রোডার্সে অপর একটি অভিযান চালিয়ে আরো ৩ জুয়াড়িতে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ঝান্ড মন্ডু খেলার আলামত জব্দ করা হয়। পৃথক এ দুটি অভিযানে গ্রেফতারকৃত ৯ জুয়াড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
অভিযান পরিচালনা করেন অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন, সহকারী কমিশনার তপন সরকার, পুলিশ পরিদশক বিশ্বজিৎ দেবসহ গোয়েন্দা পুলিশের একটি দল।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed