শ্রীমঙ্গলে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজারের উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো.ফয়েজ (৫০) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মো.আলাল উদ্দিনের ছেলে। তিনি একটি কমিউনিটি ক্লিনিকের পাহারাদার হিসেবে কাজ করে আসছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে কোন কমিউনিটির তা বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিলভার রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৯৯২৩) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (সিলেট মেট্রো-ল ১১-১৩৫৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপর একজন আহত হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এস আই সজীব চৌধুরী বলেন, নিহতের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদারকি করছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed