Main Menu

নবীগঞ্জে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের মা ক্লথ স্টোর নামক একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব এর বড় ছেলে পলাশ দেব জানান, এই দুর্ঘটনায় তার দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পলাশ দেব ও স্থানীয়রা। নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এর বক্তব্য নিতে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed