মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।
মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি ৭ তলা ভবনে শুক্রবার (৬ অক্টোবর) ওই ঘটনা ঘটে।
নিহত সাতজনের মধ্যে দুইজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন শিশু। অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।
ব্রাহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোররাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed