বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি পুলিশ সুপারের উপহার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারের ৭টি উপজেলায় একজন করে নিভৃতচারী প্রচার বিমুখ গুণী শিক্ষকের বাড়িতে স্থানীয় ওসিদের মাধ্যমে ফল ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পাঠানো ফল ও ফুলের তোড়া নিয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট লেখক-গবেষক রসময় মোহান্তের শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে হাজির হন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। এ সময় তিনি পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ফল উপহার প্রদান করেন অধ্যক্ষ রসময় মোহান্তকে। এ সময় পুলিশ সুপারকে দেওয়ার জন্য অধ্যক্ষ রসময় মোহান্তের সম্পাদিত কয়েকটি বই উপহার প্রদান করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজার জেলার সব উপজেলায় একজন করে নিভৃতচারী প্রচার বিমুখ গুণী শিক্ষকদের সাথে ফোনে কথা বলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগটি সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী পুলিশ সুপারের পক্ষ থেকে কমলগঞ্জের গুণী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ফল উপহারের সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট লেখক-গবেষক রসময় মোহান্ত বিশ্ব শিক্ষক দিবসে পুলিশ সুপারের উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, পুলিশ সুপারের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সম্পাদিত কয়েকটি বই উপহার দেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed