কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণের বৈশি^ক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো: সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম। আলোচনা শেষে এক ব্যালী বের করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed