সিলেটের সুরমা নদীতে ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা নদীর কিনব্রিজ পর্যন্ত দেশে প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১১ ঘন্টা সাতার কেটে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন।
প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার।
ছেলেদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, ৪র্থ আলী রনক, ৫ম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ৬ষ্ট স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে ৭ম স্থান অধিকার করেন মো: জামিল হোসেন। উক্ত প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সিলেট নগরীর কিনব্রিজ প্রাঙ্গণে আলোচান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা সচিবালয়ের নির্বাচন কমিশনের উপ-সচিব দেলোয়ার হোসেন।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ইউনিসেফ এর কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, ক্রীড়া সহকারি অফিসার নাহিদ আহমদ, আব্দুল আহাদ, মাহমুদ আহমদ, হাসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed