Main Menu

বিশ্ব নদী দিবস আজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্বব্যাপী নদী দিবস পালিত হয়ে আসছে।

Manual2 Ad Code

এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

Manual6 Ad Code

বিশ্ব নদী দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর ও সংস্থার উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, জাতীয় নদী কমিশনের উদ্যোগে রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ এক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

অন্যদিকে বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভিন্ন জেলায় এবং ‘রিভারাইন পিপল’ রংপুর ও পাবনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Manual4 Ad Code

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।

২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। ২০১০ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে বেসরকারি সংস্থা ‘রিভারাইন পিপল’।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code