সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিম্বার্ক আশ্রমের সামনে থেকে এই পরিক্রমা বের করা হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিসিক প্রশাসক। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এরপর সিসিক প্রশাসক মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি ❝সারথি❞ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সিসিক প্রশাসক।
এ সময় আরও বক্তব্য দেন শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্যসচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায়, প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাস প্রমুখ।
Related News
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More
এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাRead More



Comments are Closed