পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘদিন খড়ার পর স্বস্তির বৃষ্টিতে আমন ধানের ক্ষেত গুলো সতেজ হয়েছে। এতে স্বস্তি দেখা গেছে স্থানীয় কৃষকের মাঝে। দীর্ঘদিন খড়ার কবলে পড়ে আমন ধানের ক্ষেত গুলো শুকিয়ে গেছে, অনেক ধানের গাছ লালচে আকার ধারণ করেছিল।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া স্বস্তির বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলো সবুজে ভরে উঠেছে।
জেলার বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষি। আমন ধানের ক্ষেত গুলোতে এ মুহুর্তে বৃষ্টি খুবই প্রয়োজন ছিলো। বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টির ফলে আমন ধানের ভালো উৎপাদন আশা করা যাচ্ছে।
এ বিষয়ে ৮ নং বোদা ইউনিয়নের বালাভীড় এলাকার আমন চাষী মজাহারুল বলেন, এ বৃষ্টি আমাদের কাছে ঈদের খুশির মতো। এতে ধানের চারা তাড়াতাড়ি বড় হবে। আমন ধানের গাছ হতে অতি দ্রুত ধানের শীষ বের হবে।
এ সময় কথা হয় বেংহারী গ্রামের আমন ধান চাষী জালাল এর সাথে, তিনি বলেন এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের ক্ষেত গুলো শুকিয়ে গেছে। গাছ বৃদ্ধি কম হয়েছে। বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে।
এ ব্যাপারে বোদা উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, চলতি মৌসুমের শুরুতে কম বেশি বৃষ্টি হলেও মাঝ পথে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়া কৃষকরা একটু চিন্তিত হয়ে পড়েন। এই বৃষ্টির ফলে আমন ধানের ক্ষেতগুলোর অবস্থান পরিবর্তন হবে। আমন ধানের ফলন ভাল হবে।
Related News
খাগড়াছড়ির বিখ্যাত আম্রপালি আম বাজারে উঠতে শুরু করেছে
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি আম চলতি মৌসুমে বাজারেRead More
পঞ্চগড়ে কুমড়া চাষে ফল নেই শুধু গাছ, কৃষকের কোটি টাকা লোকসান
Manual4 Ad Code সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন। দিন-রাতRead More



Comments are Closed