মৌলভীবাজারে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার থেকে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ এই চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৯।
আটক কারিন্দ্র সরকার (৪৫) হবিগঞ্জের বানিয়াচং থানার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শেপরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে সাড়ে ৮ লাখ টাকার জালানোট জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কারিন্দ্রকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed