কুলাউড়ায় ভেড়া পেল শতাধিক পরিবার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে উন্নতজাতের ভেড়া বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মুখে সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ভেড়া বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ ও এমপি প্রতিনিধি হোসেন মনসুর।
অনুষ্ঠানে হাওর অঞ্চলের ১২০ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ২টি করে ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, হাওর অঞ্চলের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে প্রদত্ত প্রতিটি পরিবারকে ২টি করে ভেড়া প্রদান করা হবে।
এ প্রকল্পের আওতায় উপজেলার, হাজীপুর, ব্রাহ্মণ বাজার, কুলাউড়া, জয়চন্ডী ও বরমচালসহ ৫ ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২৪ জনসহ মোট ১২০ সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে ভেড়া বিতরণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed