জগন্নাথপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামে সফেনা বেগম (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এক শিশু সন্তানের জননী ও ৮ মাসের গর্ভবতী ছিলেন। নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী তিনি।
সোমবার বিকেলে সফেনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিনের কোনো এক সময় সফেনা স্বামীর বাড়িতে নিজ বসতঘরে তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed