শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সুইটি বেগম (১৯)। সে মৌলভীবাজার মহিলা কলেজের অনার্সের ছাত্রী।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে দ্রুত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুইটি বেগম শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন মাঝদিহি গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে।
৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় কলেজ ছাত্রী সুইটি। এ সময় তার ছোট ভাই তাকে তাৎক্ষণিক ধাক্কা মেরে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে গেলে সেও বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হয়। তবে দ্রুত মেইন সুইচ বন্ধ করার কারণে ছোট ভাইটি বেঁচে যায়। কিন্তু মেয়েটি মারাত্মক আহত হলে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার এসআই নাসির উদ্দিন।
Related News
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More



Comments are Closed