হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মৃত শিশুরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩) এবং বাহুবল উপজেলার জুলহাস মিয়ার ছেলে তোহা মিয়া (৬)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে, শিশু তোহা মিয়ার পানিতে ডুবে মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed