মাধবপুরে জঙ্গল থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর বাবুল মিয়া (৪৬) নামের এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রঘুনন্দন জগদীশপুর সংরক্ষিত বন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়েব আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া গরু চরাতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যার দিকে গরুগুলো ফিরে এলেও বাবুল মিয়া বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম ১৭ জুলাই মাধবপুর থানায় নিখোজঁ ডায়েরি করেন। এরইমধ্যে মঙ্গলবার সকালে পাহাড়ি শ্রমিকরা বনে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বাবুলের স্ত্রী মাহমুদা বেগম মরদেহটি তার স্বামীর (বাবুলের) হিসেবে শনাক্ত করেন।
মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা বলেন, ‘হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।’
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed