Main Menu

জকিগঞ্জে ৩১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থানাধীন চালিয়াকাপন সাকিনস্থ মরিচা যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাক আহম্মদ (৪০)কে ৩১০ পিস ইয়াবাসহ আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যে সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটক মোঃ মোস্তাক আহম্মদ জকিগঞ্জ উপজেলারখাসেরা গ্রামের মৃত আজব আলী ও আঙ্গুরা বিবির পুত্র।

এ ঘটনায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর এসআই (নিঃ)/ মোঃ আবু তাহের বাদী হয়ে জকিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed