বাহুবলে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যাওয়ার একদিন পর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক সুরঞ্জিত দাস (৩০) ওই গ্রামের শারন্ত দাসের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ জুলাই) সকালে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায় সুরঞ্জিত দাস। পরে পরিবারের সদস্যসহ স্বজনরা অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। এক পর্যায়ে শনিবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিৎ কুমার দাস জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সুরঞ্জিত মৃগী রোগে আক্রান্ত ছিল। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed