Main Menu

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলা শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহে অবস্থিত ইউনিভার্সিটি ক্যাম্পাসে উদ্বোধন করা হয়েছে।

ভর্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ও শিক্ষানুরাগী ড. আহমদ আল ওয়ালী।

ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, এমপিএইচ, ইংলিশ, ফ্যাসন ডিজাইন, এম এড প্রভৃতি প্রোগ্রাম সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় এডমিশন ফেয়ার উপলক্ষে স্পট এডমিশনে ৬০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে।

এছাড়াও সম্প্রতি এই ইউনিভার্সিটিতে এম এড প্রোগ্রাম চালু হয়েছে এবং স্প্রিং ২০২৩ সেশনের জন্য শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

মেলায় আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিলেটে এই প্রথম আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম এড প্রোগ্রাম চালুর প্রেক্ষিতে এই প্রোগ্রামে ভর্তিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed