কমলগঞ্জে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী, এমপিওভুক্ত, নন এমপিওভূক্ত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের একাদশ, দ্বাদশ ৯ম ও ১০ম শ্রেণীর ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed