চুনারুঘাটে জামাতার হাতে শ্বশুর খুন
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed