Main Menu

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৯ জুলাই) বিকেলে সদর থানার হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর থানার লক্ষীপুরা এলাকার লাভলু মিয়ার ছেলে আকাশ (২৭) ও শ্রীপুর থানার বরমী সিটপাড়া এলাকার আবদুস সামাদের ছেলে জাহিদ হাসান (২২)।

পুলিশ জানায়, রোববার বিকেলে একটি মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ঘুরতে বের হন। পরে ওই বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটির সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী জাহিদুল ঘটনাস্থলেই নিহত ও তার দুই বন্ধু আকাশ, সাকিব (২৩) গুরুতর আহত হন। এ সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যান।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed