মাধবপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের প্রাণহানী
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শফিক মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত শফিক সুনামগঞ্জ জেলার ধর্মঘর থানার আব্বাসচড় এলাকার হরমুজ মিয়ার ছেলে।
রোববার (৯ জুলাই) সকালে উপজেলার নোয়াপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক। তিনি মাধবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থেকে সায়হাম টেক্সটাইলস মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো রোবজার সকালেও তিনি কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
শফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed