নেত্রকোণায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত বিবিএম এর ভবিষ্যৎ ব্যবহৃত ট্যাবলেটসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোণা সদর উপজেলার মাধ্যমিক স্থরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম-দশম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোশাররফ হুসেনসহ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীরা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed