মৌলভীবাজারে প্রেস কাউন্সিলের সেমিনার ও মত বিনিময় সভা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরনবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে সাকিট হাউস কনফারেন্স রুমে মৌলভীবাজারের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
সভায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সচিব মাসুদ খাঁন ও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদশন কুমার রায়।
প্রধান অতিথি বলেন, কোন সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার শাস্তি হলো তিরষ্কার করা। এই কারণে বিবাদীরা অন্য আদালতে বিচারপ্রাথী হয়। আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলে কম মামলা আসলেও এখন বছরে ২২-২৩টি মামলা আসে। এখন আইনটি সংশোধন করার কাজ শেষ পযার্য়ে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed